বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে মে ২০২৩ বিকাল ০৫:৪১
৩৩৬
যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে ২৮ কোটি ৫০ লাখ ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার হামলার বিরুদ্ধে সুরক্ষা জোরদারে কিয়েভের অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বুধবার এ অনুমোদন দেওয়ার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিরোধে জরুরি ভিত্তিতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানো দরকার। এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পর দেশটি তাদের জনগণ ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সক্ষম হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপের সহযোগী দেশগুলোর নিরাপত্তা জোরদারসহ রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে’ এই সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিরই অংশ।
এতে আরও বলা হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তা অথবা ঠিকাদার নিয়োগের দরকার হবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ^ দেশটিকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে। রাশিয়ার হামলার সময়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মূলত সোভিয়েত আমলের বিমান নির্ভর। সে কারনে ইউক্রেনের মিত্ররা দেশটিকে এনএএসএএমএসসহ একের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে আসছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত