অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের ২টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে রাশিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মে ২০২৩ বিকাল ০৩:২৮

remove_red_eye

৩২৭

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, বাল্টিক সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বিমান বাহিনীর কৌশলগত বোমারু বিমানের ‘রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন প্রতিরোধে’ মস্কোর এসইউ-২৭ যুদ্ধবিমান বাধা প্রদান করে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার রাষ্ট্রীয় সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে ধাওয়া দেওয়ার পর মস্কোর যুদ্ধবিমান তার বিমান ঘাঁটিতে ফিরে আসে।’
বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে রাশিয়ার সামরিক বাহিনী সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করেছে।
এতে আরো বলা হয়, এ সময় ‘রাশিয়ার যুদ্ধ বিমানটি আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে তার অভিযান পরিচালনা করে।’
এদিকে পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার নিশ্চিত করেন যে মার্কিন যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধ বিমানের ধাওয়ার শিকার হয়েছে।
তিনি আরো জানান, বি-১ বোমারু বিমানগুলো ‘ইউরোপে একটি দীর্ঘ পরিকল্পিত মহড়ায়’ অংশ নিচ্ছিল।
এটি হচ্ছে একই ধরনের ধারাবাহিক ঘটনার সর্বশেষ ঘটনা।
মাত্র এক সপ্তাহ আগে, রাশিয়া বলেছিল যে তাদের আকাশসীমা ‘লঙ্ঘনের’ চেষ্টা করা দ’ুটি বিমানকে তারা বাধা দিয়েছিল। এগুলোর একটি জার্মানির এবং আরেকটি ফ্রান্সের বিমান ছিল।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...