অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

১০ পয়েন্ট কাটায় চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নে বড় বাঁধা জুভেন্টাসের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ বিকাল ০৫:০৯

remove_red_eye

৩৬১

সোমবার এম্পোলির কাছে সিরি-আ লিগে ৪-১ গোলে পরাজিত হয়েছে জুভেন্টাস। তার আগে অবশ্য অবৈধ ট্রান্সফার কার্যক্রম নিয়ে দু:সংবাদ শুনেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। আদালতে আপিলের ভিত্তিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নিয়েছে। যে কারনে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে তুরিনের জায়ান্টদের। এর আগে এফআইজিসি অবৈধ ট্রান্সফারের কারনে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে  নিয়েছিল।  
ষষ্ঠ স্থানে থাকা রোমার থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকা জুভেন্টাসের সামনে এখন ইউরোপা কফারেন্স লিগে খেলার স্বপ্ন। এফআইজিসির এই সিদ্ধান্তে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করা জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে রাখায় সাতে নেমে গেল ক্লাবটি। ৩৫ ম্যাচে তাদের বর্তমান সংগ্রহ ৫৯ পয়েন্ট। বাকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।
জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ান আলেগ্রি বলেছেন, ‘১০ পয়েন্ট কেটে নেবার বিষয়টি দু:খজনক, পুরো মৌসুমটাই বেশ ক্লান্তিকর ছিল।
এর আগে বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালে দুইবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা সেভিয়ার কাছে পরাজিত হয়ে হতাশাজনক বিদায় নেয়।
এখনো অবশ্য জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়ন্স লিগের শেষ স্থান দখলের ক্ষীণ একটি সম্ভাবনা রয়েছে। আগামী রোববার তুরিনে ৬৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সিরি-আ টেবিলের চতুর্থ স্থানে থাকা এসি মিলানের সাথে মুখোমুখি হবে জুভেন্টাস। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উদিনেস।
গতকাল এম্পোলিতে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার ফ্রান্সেসকো কাপুটো জোড়া গোল করেছেন। ১৮ মিনিটে তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২১ মিনিটে সেবাস্তিনো লুপের্তো ব্যবধান দ্বিগুন করেন। বিরতির পরপর আবারো গোলের দেখা পান কাপুটো। ৮৫ মিনিটে ইতালিয়ান অভিজ্ঞ স্ট্রাইকার ফেডেরিকো চিয়েসা জুভেন্টাসের হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ২২ বছর বয়সী রবার্তো পিকোলির স্টপেজ টাইমের গোলে ১৪তম স্থানে থাকা এম্পোলির জয় নিশ্চিত হয়। মৌসুমে এটি পিকোলির দ্বিতীয় গোল।
এফআইজিসি’র এই সিদ্ধান্তে জুভেন্টাসকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা ল্যাজিওর ২০২০ সালের পর প্রথম ও ২০০৭ সালের পর দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জিত হয়েছে।
এর আগে সোমবার দিনের শুরুতে স্তাদিও অলিম্পিকোতে নেমাঞ্জা মাটিচের ৮৩ মিনিটের গোলে সালেরনিতানার সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রোমা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...