অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৩ রাত ০৮:০৬

remove_red_eye

৪৬১

এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নির্দেশে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সোমবার (২২মে) বিকাল ৪ঘটিকায় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে সামনে থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংগঠনের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে দলি কার্যালয়ের সামনে এসে শেষ করেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। 
 
 এমপি শাওন তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে সপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কনো লাভ হবে না। তজুমদ্দিন ও লালমোহন  আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীরা দাঁত ভাঙা জবাব দিবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় থেকেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তাই ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে থেকে কাজ করার আহবান জানান। 
 
এসময় আরও বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের  সহ সভাপতি চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্যাহ কিরন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ,  জেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া সহ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী প্রমূখ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...