অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মীর মশাররফ হো‌সেন পদক ও সম্মাননা পা‌চ্ছেন ১০ জন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মে ২০২৩ বিকাল ০৫:০৪

remove_red_eye

৫৭০

রাজবাড়ী‌তে ২৬ ও ২৭ মে অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন-২০২৩। এ উপলক্ষে ২০২২ ও ২০২৩ সা‌লে শিল্প, সা‌হিত্য ও সংস্কৃ‌তি‌তে বি‌শেষ অবদান রাখায় ১০ জন‌কে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননা দেওয়া হবে।

শুক্রবার (১৯ মে) মীর মশাররফ হোসেন স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি সালাম তাসির ও সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম এতথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

রাজবাড়ীর শিল্পকলা একাডে‌মি‌তে এ সাহিত্য সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে।

২০২২ সা‌লের মীর মশাররফ হোসেন সা‌হিত্য পদকের জন্য পাঁচজন মনোনীত হ‌য়ে‌ছেন। তারা হলেন কাব্যসা‌হি‌ত্যে ড. আসরফী খাতুন (ভারত) ও শিশুসা‌হি‌ত্যে হাসনাত আমজাদ। একই সা‌লে মীর মশাররফ হো‌সেন সম্মাননায় ম‌নোনীত হ‌য়ে‌ছেন কাব্যসা‌হি‌ত্যে শরীফ কায়‌কোবাদ, ফারহানা জাহান মি‌নি ও সংগী‌তে শা‌হিনুর বেগম প‌পি।

২০২৩ সা‌লে মীর মশাররফ হোসেন সা‌হিত্য পদকের জন্যও পাঁচজন‌কে মনোনীত করা হ‌য়ে‌ছে। তারা হ‌লেন কথাসা‌হি‌ত্যে র‌ফিকুর রশীদ ও কাব্যসা‌হি‌ত্যে ওবা‌য়েদ আকাশ। একই সা‌লে মীর মশাররফ হো‌সেন সম্মাননায় ম‌নোনীত হ‌য়ে‌ছেন লিটল ম্যাগাজিনে আনোয়ার কামাল, নাট্যসা‌হিত্য ও শিশুসংগঠক হিসেবে ম. নিজাম এবং কাব্যসা‌হি‌ত্যে শাহ মুজতবা রশীদ আল কামাল।

মীর মশাররফ হোসেন স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি সালাম তাসির জানান, ‌ম‌নোনয়ন ক‌মি‌টির মাধ্যমে এ ১০ জন‌কে ম‌নোনীত করা হ‌য়ে‌ছে।

২৬ মে বিকেলে উদ্বোধনী দি‌নে থাক‌ছে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। স‌ম্মেল‌নের দ্বিতীয় ও শেষ দি‌নে থাক‌ছে ভারতসহ দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে আগত ক‌বি‌দের স‌ম্মেলন, ক‌বিতা পাঠের আসর, পদক ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতি‌থি হিসেবে উপস্থিত থাক‌বেন একু‌শে পদকপ্রাপ্ত কবি অ‌সিম সাহাসহ বি‌শিষ্টজ‌নেরা।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...