বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে মে ২০২৩ বিকাল ০৫:৫২
৩৬০
রাশিয়া ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাঁচশ নাগরিকের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় পাঁচশ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় বারাক ওবামাও রয়েছেন।
আরো আছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স। এছাড়া তালিকায় সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র্যাচেল ম্যাডো, কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তারা রুশ ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। সর্বশেষ শুক্রবার যুক্তরাষ্ট্র শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে।
এর পরই রাশিয়া পাঁচশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের অনেক আগেই জানা উচিত ছিল যে একটি শত্রুতামূলক পদক্ষেপও বিনা উত্তরে ছেড়ে দেয়া হবে না।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত