অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার পশ্চিম ইলিশায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৯

remove_red_eye

১০৫৬



আকতারুল ইসলাম আকাশ : ভোলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের বাঁধের পাড় নামক জায়গায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত বৃদ্ধের নাম কাসেম মির্ধা (৬৫)। তিনি পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
 প্রত্যাক্ষদর্শীরা জানান, সড়কে একটি অটোরিকশা (মিশুক) দিয়ে ওই বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বাঁধের পাড় নামক জায়গায় আসলে পাশের সড়ক থেকে উঠে আসা বালু ভর্তি একটি লতা ট্রলি রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।