অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভালোবাসার আনন্দ আড্ডা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩২

remove_red_eye

১৪৩৩




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে‘ এসো ভালোবাসি চাহিদা সম্পন্ন শিশুদের’ এই ¯স্লোগানকে সামনে রেখে ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভালোবাসার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটি এর যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও‘ইয়ুথ পাওয়ার বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন শুক্রবার ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের শতাধিক শিশু অংশগ্রহন করে। দিনব্যাপী এই আয়োজনে মধ্যে ছিলো নৃত্য, গান, বালতিতে বল নিক্ষেপ, বেলুন ফুটানো ও কবিতা আবৃত্তি, পুরষ্কার বিতরনী ও শিশুদের নিয়ে কেক কেটে ভালোবাসা দিবস ও বসন্ত বরন উদযাপন করা হয়। পরে তাদের নিয়ে কেক কাটা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। নাচ করে পুরস্কার তুলে নেয় শ্রæবন প্রতিবন্ধী লিজা, আরিফা, ইয়ারুল, রাব্বাী. মিতু ও সামইয়া।  গান গেয়ে পুরস্কার নিয়েছে দৃষ্টি প্রতিবন্ধী রোজিনা ও সামুইয়া, কবিতায় বুদ্বি প্রবিন্ধী রাফসারসহ অন্যরা।ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের পরিচালক জাকিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ক্্রান্তি শিল্পী গোষ্ঠির পরিচালক সংগীত শিল্পী মনজুর আহমেদ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক নেয়ামতউল্ল্যাহ, জীবন পূরান আবৃত্তি একাডেমীর সভাপতি মশিউর রহমান পিংকু, অগ্রযাত্রা সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক সাংবাদিক ছোটন সাহা, ইয়ুথ পাওয়া বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও রেডক্রিসেন্ট যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ।পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং সকল শিশুদের মুখে কেক তুলে দেয় সংগঠনের সদস্যরা। সব শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 অনুষ্ঠানের আয়োজক ইয়ুথ পাওয়ার বাংলাদেশ প্রতিষ্ঠাতা সাংবাদিক আদিল হোসেন তপু বলেন, বিশ্ব ভালোবাসা দিবসটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে এ আয়োজনটি করা হয়েছে। আমরা মনে করি,এই শিশুরাও সমাজের একটি অংশ, ওদের বাদ দিয়ে কোন কিছুই সম্ভব নয়। তাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে আয়োজনটি করা হয়েছে এবং এ আয়োজনের মধ্যেই ওদের মুখে হাসি ফুটেছে।এ ধরনের আয়োজনে পিছিয়ে পড়া এসব শিশুরা আরো এগিয়ে যাবে বলে আমরা মনে করছি।
 তিনি আরো জানায়,আমরা সমাজের সবার কাছে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেছি। সমাজের সবার এগিয়ে এলে এসব শিশুরাও সাধারণ শিশুদের মতো জীবনজাপন করতে পারবে। আমাদের সবারই উচিত এসব শিশুদের বন্ধু হয়ে তাদের পাশে থাকা তাদের মানসিক ও শারীরিক সাপোর্ট  দেওয়া। ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. জাকিরুল হক বলেন, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করছি। শিক্ষকগন মাতৃ¯েœহে শিশুদের লালন-পালনের পাশাপাশি বিশেষ শিক্ষা দিয়ে আসছে। পিছিয়ে পড়া এসব শিশুদের পাশে সাবাই এগিয়ে এলে আমরা তাদের নিয়ে  প্রতিনিয়ত যে যুদ্ধ করছি সেই যুদ্ধে  জয়ী হতে পারবো বলে মনে করছি’। শিশুদেরকে একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য আয়োজক প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান তিনি।রেডিক্রিসেন্ট ও ইয়ুথ পাওয়ার ইন  বাংলাদেশ সংগঠনের নোমান, গোপাল, সুমন, রিয়া আক্তার, হৃদয়, আলামিন, ইলিয়াস, প্রিন্স, রাব্বী, শান্ত, শামিম, মোস্তাক, ইমতিয়াজ ও অংকুরসহ এক ঝাঁক কর্মী পুরো অনুষ্ঠানে নিরলসভাবে কাজ করেন।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...