বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৯
৫৩০
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে আজ (১৭ মে)। এবার বসেছে কানের ৭৬তম আসর। ১৬ মে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়েছে কানের বর্ণিল আয়োজন। উৎসব শুরুর ঘণ্টা দুয়েক আগে লাল গালিচার উন্মাদনা শুরু হয়।
কান উৎসব শুরুর দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই ঘণ্টা ধরে লাল গালিচায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের ফটোশুট ও আনাগোনা শুরু হয়।
দুই ঘণ্টায় কানের লাল গালিচায় হেঁটেছেন ২ হাজার ৫০০ জন। এদের মধ্যে সেরা আর্ষণ ছিলেন হলিউড সুপারস্টার জনি ডেপ।
প্রিয় নায়ক জনি ডেপকে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। ভক্তদের মাঝে তিনি যেন হারিয়ে গিয়েছিলেন। ভক্তদের উন্মদনা দেখে মজাও করলেন জনি।
কানের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। তিনি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে জুরি সভাপতি রুবেন অস্টলান্ডসহ অন্য সদস্যদের স্বাগত জানান।
অনুষ্ঠানে উমা থারম্যান দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের হাতে ৭৬তম কান উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন। আনুষ্ঠানিকতার পর হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শন করা হয়।
এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র লড়বে বলে কানের অফিশিয়াল সূত্রে জানা গেছে।
পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিশিয়াল সিলেকশনে কয়েকটি সিনেমা রয়েছে।
মহাআয়োজন শেষে আগামী ২৭ মে ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে। পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’ কান উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বলে জানা গেছে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত