বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৫
৪৪১
বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হৃদরোগ এখন আর বয়স্কদের অসুখ নয়, কমবয়সীরাও হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছেন। তাই এ বিষয়ে সবারই সচেতন হওয়া জরুরি। না হলে যখন তখন ঘটতে পারে বিপদ।
হৃদরোগে আক্রান্ত হলে শরীরে একাধিক লক্ষণ দেখা দিতে পারে। যদিও ব্যক্তিভেদে লক্ষণ পরিবর্তন হতে পারে। তাই অনেকেই হৃদরোগের বিভিন্ন লক্ষণ দেখেও অবহেলা করেন আবার অনেকে নিজের অজান্তেই ভোগেন হৃদরোগে।
তবে একটি পরীক্ষা করলে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার হার্ট ভালো আছে কি না। ঘরে এক পায়ে দাঁড়িয়ে করতে হবে এই পরীক্ষা।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়াতে পারলে বুঝবেন আপনার হৃদযন্ত্রসহ সার্বিক স্বাস্থ্য ভালো আছে।
এই গবেষণায় ৮৪১ জন নারী ও ৫৪৬ জন পুরুষ অংশগ্রহণ করেন। তাদের গড় বয়স ছিল ৬৭ বছর। এক পায়ে দাঁড়ানোর সময় অংশগ্রহণকারী তাদের চোখ খোলা রেখেছিলেন। এক পা উঁচু করে রাখার সর্বোচ্চ সময় ছিল ৬০ সেকেন্ড।
এই পরীক্ষায় যেসব অংশগ্রহণকারী নিজেদের ভারসাম্য ধরে রাখতে পারেননি তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেশি ছিল।
গবেষণার প্রধান লেখক ও কিয়োটো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের সেন্টার ফর জেনোমিক মেডিসিনের সহযোগী অধ্যাপক ইয়াসুহারু তাবারার এ বিষয়ে জানান, এক পায়ে দাড়ানোর সক্ষমতা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
তার মতে, এক পায়ে যারা দাঁড়াতে পারেন না তাদের মধ্যে মস্তিষ্কের রোগ ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বেশি। আবার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি আছে কি না সেটিও জানা যায় এই পরীক্ষার মাধ্যমে।
নিয়মিত এক পায়ে দাঁড়ানোর অভ্যাস করলেও মিলবে সুফল। এটি শরীরচর্চার একটি ভঙ্গি। যা ডিমেনশিয়া প্রতিরোধ করে ও শরীরের ভারসাম্য বজায় রাখা যায়।
আবার মানসিকভাবেও সুস্থতা মেলে। এমনকি শারীরিক সক্ষমতাও বাড়ায় এই ভঙ্গি, কাঁধের প্রশস্ততা বাড়ায়। এক পায়ে দাঁড়ানোর অভ্যাস করলে আপনার হার্টও ভালো থাকবে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত