অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মমতাজ সবুর সাহিত্য সম্মাননা পাচ্ছেন কবি কামাল চৌধুরী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৬০৪

সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সংগঠন চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লেখিকা মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৩’ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যশিল্পী কামাল চৌধুরী। আগামী ২০ মে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সম্মাননা দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ।

‘সমকালীন বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ তাকে এ সম্মাননা দেওয়া হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা রচনায় সাহসী ভূমিকা ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় পর্যায়ে উদযাপনে তার আন্তরিক সনিষ্ঠ ভূমিকাকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ড. মাহবুবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম প্রমুখ।

মমতাজ সবুর পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। কবি কামাল চৌধুরীর কবিতা থেকে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী ও কঙ্কন দাশ। বৃন্দ আবৃত্তিতে অংশ নেবেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।

প্রথমবার এ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ বছর দ্বিতীয়বারের মতো এ সম্মাননা দেওয়া হচ্ছে।

সুত জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...