বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মে ২০২৩ বিকাল ০৫:১৭
৪০৩
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ায় আসন্ন সফর স্থগিত করেছেন এবং সম্ভাব্য ঋণ সংকট এড়াতে আলোচনার জন্য দ্রুত ওয়াশিংটনে ফিরে আসবেন। মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
বাইডেন বুধবার জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপানে গেছেন, তবে মার্কিন ঋণের সীমা বাড়ানোর জন্য দেশীয় সংকট মোকাবেলায় পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় পরবর্তী সফর বাতিল করা হয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘সংকট এড়াতে সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে জি-৭ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে কংগ্রেস নেতাদের সাথে বৈঠকের জন্য প্রেসিডেন্ট বাইডেন রবিবার যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।’
এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এবং তার দল একটি বাজেট চুক্তি প্রদানের জন্য কংগ্রেসীয় নেতৃত্বের সাথে কাজ চালিয়ে যাবে যাতে এটি প্রেসিডেন্টের ডেস্কে পৌঁছাতে পারে।’
এ-৭ শীর্ষ সম্মেলনের পরে বাইডেন সিডনিতে কোয়াড নেতাদের এক বৈঠকে যোগ দেয়ার কথা ছিল, যা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে একত্রিত করবে।
তবে হোয়াইট হাউস বলেছে, বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে ফোন করে এই সফর বাতিল করার কথা জানিয়েছেন এবং তাকে একটি অনির্ধারিত তারিখে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের প্রথম ‘ঐতিহাসিক’ সফরে পাপুয়া নিউ গিনি যাওয়ার কথা ছিল। কারণ ওয়াশিংটন এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য বেইজিংয়ের সঙ্গে লড়াই করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে একটি কূটনৈতিক ব্যাকওয়াটার হিসাবে দেখা হয়েছিল, তবে এটি বাণিজ্যিক, রাজনৈতিক এবং সামরিক প্রভাবের জন্য প্রতিদ্ব›িদ্ধতা করার জন্য শক্তিগুলির জন্য এই অঞ্চল ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত