অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২৩ ভোর ০৫:৪৯

remove_red_eye

৬২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার কাছে মেঘনা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে  ২৭ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২৬ জেলে জীবিত উদ্ধার হলেও মো. মোশাররফ হোসেন (৫৫) নামের এক জেলে নিহত হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত মোশাররফ হোসেন মশু মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।
 সোমাবার (১৫ মে)  রাত ১০টার দিকে চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নের মাঈনউদ্দিন মাছ ঘাট থেকে পূর্ব দিকে মেঘনা নদীর মাঝে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে খোরশেদ মাঝির মালিকানাধীন এ ট্রলারটি ড়–বে যায়।

স্থানীয় সূত্রে জানাগেছে , সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মাছঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ার সময় হটাৎ ঝড়ের কবলে পড়ে খোরশেদ মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের মালিক খোরশেদ মাঝিসহ ট্রলারে থাকা ২৬ জেলে নদীতে লাফিয়ে পড়ে। কিন্তু মোশাররফ হোসেন ট্রলারের কেবিনের ভেতরে থাকায় তিনি বের হতে পারেনি। এ সময় তাদের পাশ দিয়ে যাওয়ার সময় একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন ডুবে যাওয়া ট্রলারের ২৬ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা মোশাররফকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসনের শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, নিহত জেলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...