বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮
৩৩৭
২০২৩-২৪ গ্রীষ্ম মৌসুমের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে বিশ^কাপের পর বছরের শেষ দিকে ঘরের মাঠে পাকিস্তানে সাথে তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অসিরা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পার্থে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আগামী বছরের ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে এই দু’দল।
পাকিস্তানের বিপক্ষে লড়াই শেষে অ্যাডিলেডে ১৭ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। গাব্বায় ২৫ জানুয়ারি থেকে গোলাপি বলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ফেব্রুয়ারি থেকে মেলবোর্নে ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দু’টি ওয়ানডে সিডনি ও ক্যানবেরাতে খেলবে যথাক্রমে- ৪ ও ৬ ফেব্রুয়ারি।
৯ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১১ এবং ১৩ ফেব্রুয়ারি। তিন ম্যাচের ভেন্যু যথাক্রমে- মেলবোর্ন, অ্যাডিলেড ওভাল এবং পার্থ।
এছাড়া গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১টি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়া নারীদের।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত