বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৫১
১২৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শুরু হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০১৯/২০ অনুর্ধ্ব ১৬। বুধবার সকাল ৯ টায় ভোলা গজনবী স্টেডিয়ামে খেলা উদ্বোধন করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহকারী সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উক্ত খেলার আহŸায়ক কাজী সাইফুল আলম বাবু, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবিদুল আলম আরিফ, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আনোয়ার পারভেজ, ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. হেলাল, চর ইলিশা আদর্শ বিদ্যালয়ের নুর হোসেন, আম্পায়ার নিয়াজ মাহমুদ ও শিপলু, ভোলা ক্রিকেট একাডেমীর কোচার মাইনুদ্দিন ও ইমরান, দুইদলের খেলোয়ারবৃন্দ সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় বনাম ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত টুর্নামেন্টে আরো যারা অংশ গ্রহন করেবেন তারা হলেন, ভোলা টাউন মা. বিদ্যালয়, টবগী মাধ্যমিক বিদ্যালয়, নাসরিন মাধ্যমিক বিদ্যালয়, চর ইলিশা আদর্শ বিদ্যালয়, চরসামাইয়া মা. বিদ্যালয় এবং টাউন কমিটি (বাংলা স্কুল) মাধ্যমিক বিদ্যালয়।
উদ্বোধনী খেলায় ইলিয়াছ মিয়া বিদ্যালয় টস জিতে ব্যটিং -এর সিদ্ধান্ত নিয়ে ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। জবাবে চরনোয়াবাদ মুসলিম স্কুল ২৫ ওভারে ১২১ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। ইলিয়াছ মিয়া ৮২ রানে ম্যাচ জিতে। ৫১ রান এবং ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইলিয়াছ মিয়া বিদ্যালয়ের নাজমুল ফয়সাল। আজ বৃহস্পতিবার ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি হচ্ছে টবগী মাধ্যমিক বিদ্যালয়। আগামী ২৫ ফেব্রæয়ারী উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত