অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তৃতীয় ও শেষ ওয়ানডে: আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩৩৫

ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডে একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমানের।
এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে রনি ও মৃত্যুঞ্জয়ের। দেশের হয়ে রনির ৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবারের মত বাংলাদেশের হয়ে খেলবেন মৃত্যুঞ্জয়।
ডান হাতের আঙুলের ইনজুরির কারনে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েছেন সাকিব।
আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন হয়েছে। গ্রাহাম হিউমের জায়গায় খেলার সুযোগ হয়েছে ক্রেইগ ইয়ংয়ের।
প্রথম ওয়ানডেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। ৯৩ বলে ১১৭ রান করেন শান্ত। শেষ ম্যাচ জিতলেই আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে  বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হারিয়েছিলো আয়ারল্যান্ডকে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়ং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...