বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মে ২০২৩ বিকাল ০৪:৫৭
২৭১
তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সুবিধাভোগীরা এ সেবা নিয়ে দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন সাধনে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী আজ উপকূলীয় জেলা পিরোজপুরে ষ্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পিরোজপুর জেলা প্রশাসনের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, ভার্মিকম্পোষ্ট ক্ষুদ্র প্রকল্পের উদ্যোক্তা রিনা রানী দত্ত, ও শাহানাজ পারভীন শানু।
প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এন্ড ইনকিউবেশন সেন্টার ও জয় ডি-সেট সেন্টার স্থাপন করা হবে। এ লক্ষে পিরোজপুর শহরতলীর পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের ঝাটকাঠী এলাকায় স্থান নির্ধারন করা হয়েছে এবং অচিরেই নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বাইরে ১৫টিসহ সারাদেশে ৫ হাজারেরও বেশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে এ পর্যন্ত প্রায় ১০ কোটি বার কল করে মানুষ বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। করোনাকালীন সময়ে ভার্চ্যুয়াল কোর্ট চালু করে বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। প্রায় দেড় হাজার সরকারী সেবা ডিজিটাল সেবায় রূপান্তরিত করায় কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে কোন নারীর বিচারকের আসনে বসার অধিকার ছিল না। বঙ্গবন্ধু সংবিধানে সেই অধিকার নিশ্চিত করেছেন এবং তার কন্যা শেখ হাসিনার সরকারের ৪ মেয়াদে শত শত নারী বিচারক এর আসনে বসার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে ‘ষ্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে আমাদের নারীদেরও ষ্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সুত্র বাসস
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক