অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্মার্টফোনের চার্জিংয়ে সমস্যা হলে যা করবেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মে ২০২৩ বিকাল ০৪:১৯

remove_red_eye

৪৬৮

স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় অনেকেই এই সমস্যায় পড়েছেন। দেখা যায়, চার্জারে সংযুক্ত করলেও ফোনে চার্জ হয় না। হয়তো খুবই জরুরি কোনো কাজ করবেন। এমন সময় ফোনে চার্জ নেই, আবার চার্জে বসিয়ে রেখেও লাভ হচ্ছে না।

তবে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যদি কিছু হয়েই থাকে তবে কয়েকটি কৌশল অবলম্বন করলেই তার সমাধান করা যেতে পারে। এজন্য সার্ভিসিং সেন্টারে নিতে হবে না। ঘরেই সমস্যার সমাধান করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেসব-

ফোন রিবুট করুন
ফোনে কোনো সমস্যা হলে ফোন রিবুট করতে পারেন। এতে কোর কম্পোনেন্ট রিফ্রেশ হবে এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সব কিছু বন্ধ হয়ে যাবে। এর ফলে যদি কোনো ছোটখাটো সমস্যা থেকে থাকে তা সমাধান হবে।

সেফ মোড
ফোন রিস্টার্ট করার পরও যদি চার্জ না হয়। তাহলে সেফ মোডে ফোন চালু করার চেষ্টা করতে হবে। কোনো ডাউনলোড করা তৃতীয় পক্ষের অ্যাপ এই মোডে কাজ করবে না। যদি সেফ মোডে ফোন চার্জ করা যায়, তাহলে বুঝতে হবে, যে সমস্যাটি তৃতীয় পক্ষের কোনো অ্যাপের কারণে হয়েছে।

চার্জিং পোর্ট পরিষ্কার করুন
ফোনের চার্জিং পোর্টটি একবার পরিষ্কার করে নিন। কখনো কখনো ময়লা পড়েও চার্জিংয়ে ঝামেলা হতে পারে। নিজে না করতে পারলে সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে ব্যাটারি এবং অন্য যন্ত্রাংশ পরীক্ষা করেও দেখে নিন।

সফটওয়্যার বাগ
অনেক সময় সফটওয়্যার বাগের কারণেও ফোন চার্জিংয়ে সমস্যা হতে পারে। ‘অ্যাম্পিয়ার’ নামের অ্যাপ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। কোনো সমস্যা হলে ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...