অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি না নিতে সর্তক করলেন ইউএনও


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০১৯ রাত ০৮:২৮

remove_red_eye

৯৩৯

 

লালমোহন প্রতিনিধি :ভোলার লালমোহনে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি না নিতে প্রধান শিক্ষক ও সুপারদের সর্তক করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক জরুরী সভায় এ কথা জানান ইউএনও।
সভায় ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ফরম পূরণে রশিদ ছাড়া কেউ টাকা নিতে পারবেন না। অন্যদিকে নির্ধারিত ফি না নিয়ে কেউ কেউ ৪ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা নিচ্ছেন। যদি কারও বিরুদ্ধে ফরম পূরণে অতিরিক্তি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মÐল প্রমুখ।