অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারলো নারী ক্রিকেট দল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৩৮৯

প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার ব্যাটিং নৈপুন্যে দুর্দান্ত জয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট  দল।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনলো শ্রীলংকা। প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ২৬ বলে ২৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও রুবিয়া হায়দার। ৩টি চারে ১৬ রান করে আউট হন রুবিয়া।
দ্বিতীয় উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে দলের রান ৫০ পার করেন শামিমা। ৬১ রানের মধ্যে বিদায় নেন শামিমা ও মোস্তারি। শামিমা ৩টি চারে ও মোস্তারি ২টি বাউন্ডারিতে ১৮ রান করে করেন।
এরপর নিগার ও রিতু মনির সাথে জুটি বেঁধে দলের রান ৮৫তে নেন মুরশিদা খাতুন। আগের ম্যাচে ৫১ বলে ৭৫ রান করা নিগার আজ  ৭ রানে আউট হন। রিতু করেন ৫ রান। এতে ৮৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৮ দশমিক ৩ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের চতুর্থ ব্যাটার হিসেবে দু’অংকের কোটা স্পর্শ করে ১০ বলে ১৪ রান করেন মুরশিদা।
১০১ রানের সহজ টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি শ্রীলংকাকে। ৯ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় লংকানরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৩ ও হর্ষিতা সামারাবিক্রমা অপরাজিত ২৯ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও রাবেয়া খান ১টি উইকেট নেন।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...