অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্ত বরাবর গোলাগুলি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৩৩২

আর্মেনিয়া ও আজারবাইজান বৃহস্পতিবার তাদের উত্তেজনাপূর্ণ সীমান্ত বরাবর গোলাগুলির ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে। দেশ দুটির মধ্যে চলা তিন দশকের আঞ্চলিক বিরোধ সমাধানের লক্ষ্যে ইইউ’র উদ্যোগে আলোচনার কয়েকদিন আগে এ বন্দুকযুদ্ধ হলো। খবর এএফপি’র।
প্রতিবেশি দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার ব্রাসেলসে এ দুই দেশের নেতাদের মধ্যে আলোচনার কথা রয়েছে।
নাগর্নো-কারাবাখের ছিটমহল নিয়ে সৃষ্ট বিরোধের অবসান ঘটানোর লক্ষ্যে গত সপ্তাহে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনায় ‘স্পষ্ট অগ্রগতি’ হয়েছে যুক্তরাষ্ট্র এমন কথা জানানোর পর ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপে এ বৈঠক হতে যাচ্ছে।
কিন্তু বৃহস্পতিবার উভয় পক্ষই সীমান্তে বন্দুকযুদ্ধের ঘটনায় পরস্পরকে দায়ী করে।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজারবাইজানি বাহিনী পূর্বাঞ্চলের সোটক এলাকায় আর্মেনিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে কামানের গোলা ও মর্টার নিক্ষেপ করে।’
এতে আরো বলা হয়, এসব হামলায় তাদের তিন সৈন্য আহত হয়েছে।
এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘আর্মেনিয়া পক্ষ আবারো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্ত বরাবর তাদের হামলায় আজারবাইজানের এক সৈন্য আহত হয়েছে এবং সেখানে মর্টার হামলা অব্যাহত ছিল।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ব্রাসেলসে আলোচনার জন্য আর্মেনিয়ার নেতা নিকোল পাশিনিয়ান এবং আজারবাইজানের নেতা ইলহাম আলিয়েভকে নিমন্ত্রণ জানানোর মাত্র কয়েকদিন আগে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...