অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মে ২০২৩ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৩২৭

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না স্বাগতিক পাকিস্তান। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে পাকিস্তান। এই হারে ৪৮ ঘন্টার মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান। গত শনিবার সিরিজের চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো বাবর-আফ্রিদিরা। শেষ ম্যাচ হারলেও ১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ওয়ানডে সিরিজটি ৪-১ ব্যবধানে জিতলো পাকিস্তান। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ২-২ সমতায় শেষ করেছিলো দু’দল।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে গতরাতে করাচিতে টস জিতে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টপ-অর্ডারে টম ব্লান্ডেল ১৫ ও হেনরি নিকোলস ২৩ রান করে ফিরেন। দ্বিতীয় উইকেটে নিকোলসের সাথে ৫১ রান যোগ করার পর তৃতীয় উইকেটে অধিনায়ক টম লাথামের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন ওপেনার উইল ইয়ং। জুটিতে ৭৪ বলে ৭৪ রান আসার পর ইয়ং-লাথামকে বিচ্ছিন্ন করেন পাকিস্তানের স্পিনার শাদাব খান।
শাদাবের বলে আউটের আগে ৮টি চার ও ২টি ছক্কায় ৯১ বলে ৮৭ রান করেন ইয়ং। ইয়ং ফেরার পর মার্ক চাপম্যানের সাথে আরও একটি হাফ-সেঞ্চুরির জুটি গড়ে নিউজিল্যান্ডের রান ২শ পার করেন লাথাম। এতে বড় স্কোরের পথ পায় নিউজিল্যান্ড।
কিন্তু লাথাম ৫৮ বলে ৫৯ ও চাপম্যান ৩৩ বলে ৪৩ রানে আউটের পর নিউজিল্যান্ডের পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেনি। শেষ ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান তুলে নিউজিল্যান্ড। ৩ বল বাকী থাকতে ২৯৯ রানে অলআউট হয় কিউইরা। পরের দিকে কোল ম্যাককঞ্চি ২৬ ও রাচিন রবীন্দ্র ২৮ রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি, উসামা মির-শাদাব ২টি করে উইকেট নেন।
৩০০ রানের জবাবে ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শান মাসুদ ৭, অধিনায়ক বাবর আজম ১, উইকেটরক্ষক মোহম্মদ রিজওয়ান ৯ ও ফখর জামান ৩৩ রান করেন। চতুর্থ উইকেটে ৯৫ বলে ৯৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ইফতিখার আহমেদ ও আঘা সালমান।
৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করা সালমানকে শিকার করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার হেনরি শিপলি।
দলীয় ১৬৩ রানে সালমানের বিদায়ের পর পরের দিকে ব্যাটারদের সাথে বড় জুটি গড়তে পারেননি ইফতিখার। এক প্রান্ত আগলে ইফতিখার লড়াই করলেও অন্যপ্রান্তে কেউ তাকে যথার্থ সঙ্গ দিতে পারেনি।  এতে ৪৬ দশমিক ১ ওভারে ২৫২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। দলের ইনিংস গুটিয়ে গেলেও ৭২ বলে ৯৪ রান তুলে অপরাজিত থাকেন ইফতিখার। তার ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা ছিলো। শাদাব ১৪ ও মির ২০ রান করেন। নিউজিল্যান্ডের শিপলি-রবীন্দ্র ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শিপলি। সিরিজ সেরা হন পাকিস্তানের ফখর।
এই হারে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১১২ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে গেল পাকিস্তান। ১১৩ রেটিং নিয়ে শীর্ষে ফিরলো অস্ট্রেলিয়া। ১১৩ রেটিং নিয়ে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত।

সুত্র বাসস





একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...