অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে:তোফায়েল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৯ রাত ০৮:৩৯

remove_red_eye

১০৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আশা করছেন খুব শিগগিরই পেয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদেও বলেছেন। এই মুহুর্তে ৫০ হাজার টন পেয়াজ জাহাজে করে আসছে। মেঘনা গ্রæপ,সিটি গ্রæপ,এসআলম গ্রæপসহ আরো অনেক কোম্পানী এলসি খুলেছে। জাহাজীকরন হয়ে গেছে। আশা করি আগামী ৮/১০ দিনের মধ্যে ওই মালামাল বাংলাদেশে পৌছে যাবে। তখন আমাদের চাহিদা পূরন হবে। শুক্রবার বেলা ১২ টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসাবে তোফায়েল আহমেদ নগদ অর্থ,টিন ও চাল বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বেলেন, আমাদের গৃহীত পদক্ষেপের কারণে ঘূর্ণিঝড় বুলবুলে তেমন কোন ক্ষতি হয়নি। কিছু ঘরবাড়ি নস্ট হয়েছে। আমরা তাদেরকে চাল, টাকা ও টিন দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, ভারতে যে খানে আমরা বেশী পেয়াজ আমদানি করি সেখানে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তার একটা প্রভাব পড়েছে। পৃথিবীর বহু দেশে পেয়াজ কম উৎপাদন হয়েছে। আমদানী নির্ভরশীল দেশ হলে অন্যদেশ থেকে যদি আমদানী করা না যায়। তার একট প্রভাব হয়তো পড়তে পারে। তবে ব্যবসায়ীদের আপন করে নিতে হবে। জবরদস্তি করে দাম কমাও, গ্রেফতার করা এগুলো কিন্তুু বাস্তব সম্মত না। আমি যখন ছিলাম তখন খুচরা বিক্রেতা,পাইকার,আমদানী কারক, সবার সাথে বসে আপন করে কাজ করে বাজার নিয়ন্ত্রন করেছি। এবারের ঘটনা থেকে ভবিষ্যতে আমাদের শিক্ষা নিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে তিনি আরো বলেন, বিএনপি সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের ধারনা এখন খুব খারাপ। কারণ তাদের নেতা খালেদা জিয়া দুর্নীতর মামলায় কারাগারে সাজা প্রাপ্ত। তার ছেলে ভারপ্রাপ্ত সে সাজাপ্রাপ্ত। একটা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারে না। নির্দেশ আসে লন্ডন থেকে। এখানে যারা বিএনপির সিনিয়র নেতা আছে তারাও খুব বিব্রত। তার বয়সও অনেক কম। বিএনপির অনেক প্রবীণ প্রতিষ্ঠাতা আছে। সেইসব কারণে ক্ষোভে, অভিমানে কেউ কেউ দল থেকে পদত্যাগ করতে পারে। তবে এটা তাদের অভ্যান্তরিন ব্যাপার। তবে আওয়ামী লীগ কিন্তু যারা সৎ, আদর্শবান, নিষ্ঠাবান তাদেরকে নিয়েই এবার সংগঠিত হবে। বিভিন্ন দল থেকে এসে হটাৎ নেতা হয়ে যাবে সেই স্বিদ্ধান্ত কিন্তু ভবিস্যতে আর হবে বলে মনে করি না। জাতির জনক বঙ্গব্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে আজ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সংগঠনে রুপান্তরীত হয়েছে। তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ এখন সংগঠিত। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৩৮ বছর আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দল পরিচালনা করছেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার নেত্বেই আমরা গড়ে তুলবো। আওয়ামীলীগ সঠিক পথে আছে। সঠিক ভাবে থাকবে।
ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম.ইউপি চেয়ারমান হাসনাইন আহমেদ হাসানসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে ৩০ কেজি করে চাল, ১৩ জনকে ২বান্ডিল টিন ও ৬ হাজার টাকা করে এবং ৩০ জনকে এক বাÐিল করে টিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...