বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই মে ২০২৩ বিকাল ০৫:৫৪
৩২৬
জাতিসংঘের পরমাণু প্রধান ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন।
রাশিয়ার জাপোরিঝিয়া স্টেশনের কাছ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ফলে এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
গত বছর রুশ বাহিনী দখল করার পর থেকে ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ছয়-চুল্লির পারমানবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের দিক থেকে গোলাবর্ষণে অগ্রসর হওয়ার অভিযোগ এনে রাশিয়া গত সপ্তাহে পরিবারগুলিকে শিশু ও বয়স্কদের নিয়ে অস্থায়ীভাবে নিকটবর্তী শহর এনারহোদার ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রসি শনিবার এক বিবৃতিতে বলেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকার সাধারণ পরিস্থিতি ক্রমশ অপ্রত্যাশিত ও বিপজ্জনক হয়ে উঠছে।’
তিনি বলেন, আমি প্ল্যান্টের পারমাণবিক নিরাপত্তা ও নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হওয়া সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।
গ্রসি আরো বলেন,পারমাণবিক কেন্দ্রের কর্মীরা অনসাইটে অবস্থান করলেও, আইএইএ বিশেষজ্ঞরা তথ্য পেয়েছেন যে, বেশিরভাগ প্ল্যান্টের কর্মীদের আবাসস্থল নিকটবর্তী শহর এনেরহোদার থেকে বাসিন্দাদের ঘোষিত স্থানান্তর শুরু হয়েছে এবং তারা পারমাণবিক প্রভাবের আশঙ্কাজনক যে কোনো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জাপোরিঝিয়া ওব্লাস্টের নগরী মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভ, শুক্রবার থেকে প্রতি ২০-৩০ মিনিটে বাস ছেড়ে যাওয়ার সাথে সাথে রাশিয়ান বাহিনীকে সরিয়ে নেওয়ায় খুব দ্রুত অগ্রসর হওয়ার অভিযোগ করেছেন।
ক্রেমলিন সহ একাধিক হামলা ও নাশকতার অভিযানের জন্য মস্কো কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকদের দায়ী করেছে।
ইউক্রেন কয়েক মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে। কোনো বিশ্লেষক সাম্প্রতিক ঘটনাগুলিকে আসন্ন হামলার আলামত হিসেবে দেখছেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত