অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই জব্দ গোডাউন সিলগালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০৬

remove_red_eye

১১১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় হাসান বুক হাউজ নামে একটি বই লাইব্রেরীর গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়। এসময় ওই গোডাউনটিকে সিলগালা করা হয়। ভোলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ফাতেমা ও রেজয়ানা চৌধুরী  রবিবার সন্ধ্যায় ভোলার শহরের বাংলাস্কুল মোড় এলাকার আমানত পাড়ার এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা ডিসি অফিসের জুডিশিয়াল পেশকার (জেপি) তথ্য নিশ্চিত করে জানান, ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকায় হাসান বুক হাউসের মালিক মোঃ কামাল হোসেন শহরের আমানত পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে গোডাউন তৈরি করে  ভোলা জেলাব্যাপী নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা পরিচালনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের টিম অভিযান চালিয়ে ওই গোডাউনে থাকা ৬/৭ হাজার নিষিদ্ধ গাইড বই জব্দ করেন। পরে ওই গোডাউন সিলগালা করা হয়। তিনি আরো জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই গোডাউনের মালিক পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ভোলার শহরের মাসুমা খনম বিদ্যালয়ের একটি রুম ভাড়া নিয়ে হাসান বুক হাউসের মালিক মোঃ কামাল হোসেন গোডাউন থৈরি করলে সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ওই গোডাউনটি সিলগালা করলে সে এবছর গোপনে আমানত পাড়ায় এ নতুন গোডাউন ভাড়া পাঞ্জেরি, এডভান্স, লেকচার, অনুপম, ইন্টানেটসহ বিভিন্ন কম্পানির নিষিদ্ধ গাইড বইয়ের জেলাব্যাপী পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করছিল।
প্রধান শিক্ষাক মোঃ জামাল হোসেন জানান, হাসান বুক হাউসের মালিক মোঃ কামাল হোসেন তার ও কোম্পানির প্রতিনিধি দিয়ে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাইড বই ক্রয় করার জন্য উৎসাহিত করছেন। এছাড়াও কিছু অসাদু শিক্ষকদের নিয়েও তিনি এ ব্যবসা পরিচালনা করেন।
তিনি আরো জানান, দেশের শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে চাইলে হাসান বুক হাউজের মত যারা নিষিদ্ধ গাইড বইর ব্যবসায় করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের কাছে দাবী জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...