বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:৪৯
৩৪১
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপীঠ চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাকের (৮৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
শনিবার চট্টগ্রামের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন এই প্রবীণ শিক্ষকের ইন্তেকালের সংবাদে চট্টগ্রাম সফররত শোকাহত মন্ত্রী তার প্রিয় শিক্ষকের বাসভবনে ছুটে যান। প্রয়াত শিক্ষক ইসহাকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান তার শোকবার্তায় বলেন, ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মুসলিম হাইস্কুলে শিক্ষকতাকারী মোহাম্মদ ইসহাক ছিলেন অত্যন্ত শিক্ষিত, প্রজ্ঞাবান, নিবেদিতপ্রাণ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্সের পর আবার লেবাননের বৈরুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জনের পর শিক্ষকতায় আসা এই মানুষটি চাইলে তৎকালীন সিভিল সার্ভিসের একজন সেরা অফিসার হতে পারতেন। কিন্তু শিক্ষকতার মাধ্যমে দেশ ও জাতির সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। আদর্শ শিক্ষকের অনন্য উদাহরণ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
১৯৭৮ সালে এসএসসি'র পর স্কুলজীবন শেষে বহু বছর পেরিয়ে গেলেও রাষ্ট্র ও রাজনীতির শত ব্যস্ততার মধ্যেও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ মাঝেমধ্যে তার প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাককে দেখতে গেছেন, তার পা ছুঁয়ে সালাম করেছেন, স্মৃতিচারণ করেছেন। ছাত্রের আচরণে আনন্দ আর গৌরবের অশ্রুতে শিক্ষক ইসহাকের দু'চোখ বারবার ভিজে উঠেছে।
১৯৩৯ সালের ১৭ জুন নোয়াখালীর রামগঞ্জে পিতা আহমদ রাজা ও মাতা মনজুরেন্নেছার কোলে জন্মগ্রহণকারী মোহাম্মদ ইসহাক তার তিন দশকের শিক্ষকতা জীবনে চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে ইংরেজির প্রবাদপ্রতিম শিক্ষক, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বরণীয় হয়ে রয়েছেন।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত