অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কঙ্গোর পূর্বাঞ্চলে বন্যায় ১৭৬ জনেরও বেশি মানুষের প্রাণহানি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩৩৫

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটলো। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে।’
তিনি বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।’
এরআগে কালেহের সহকারি প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।
শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।
তিনি বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে।
কারহেবওয়া বলেন, এ বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।
এদিকে প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...