অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৫৯

remove_red_eye

৮২৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, একই এলাকার বাসিন্দা মোঃ ইয়াসিন মল্লিকের ছেলে মোঃ জামাল মল্লিক (২৮) এবং মৃত ছিদ্দিক পন্ডিতের ছেলে মোঃ জাবেদ পন্ডিত (২৫)।
ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল পূর্ব ইলিশার ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামাল ও জাবেদকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।