বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই মে ২০২৩ বিকাল ০৪:৩৪
৫২৪
কয়েকদিন আগে ঘুরে এলাম দিনাজপুরের নয়াবাদ মসজিদ থেকে। সফরসঙ্গী হিসেবে ছিলেন দিনাজপুরের বন্ধু আসমাউল ও মৌ। মসজিদটি দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত। জেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ঢেপা নদীর পশ্চিম তীরে এর অবস্থান।
দিনাজপুর সদরের লিলির মোড় থেকে একদম নয়াবাদ মসজিদ পর্যন্ত ১৫০ টাকা দিয়ে একটা অটো ভাড়া করলাম। ঢাকা-পঞ্চগড় হাইওয়ে ধরে অটো আমাদের নিয়ে চললো গন্তব্যের দিকে। প্রায় ঘণ্টাখানেক পথ অতিক্রম করে ঢেপা নদী পার হয়ে এগোতে লাগলাম।
মসজিদে যাওয়ার রাস্তার দু’ধারে বিশাল আমের বাগান। আর এই আমের বাগানের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম। কিছুদূর যেতেই আমের বাগানের ফাঁকে উকি দিলো নয়াবাদ মসজিদ।
বেশ কয়েকবার ছবিতে দেখেছি নয়াবাদ মসজিদ। তবে সামনাসামনি যে এতো সুন্দর হবে তা কল্পনার বাইরে। এক দেখাতেই চোখ জুড়িয়ে যাবে। নয়নাভিরাম কারুকার্যে মুগ্ধ হবে যে কেউ। অটো থেকে নেমে চারদিকে ঘুরিয়ে দেখতে লাগলাম।
জানা যায়, সম্রাট শাহ আলমের রাজত্বকালে ১৭৯৩ সালে এ মসজিদটি নির্মাণ করা হয়। কান্তাজিউ মন্দির নির্মাণের সময় মুসলিম স্থাপতি ও কর্মীরা তাদের নামাজের জন্য এ মসজিদটি নির্মাণ করেন। শুধু তাই নয়, এ স্থাপতিরা পরবর্তীতে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলে জানান এলাকাবাসীরা।
১.১৫ বিঘা জমির উপর নির্মিত নয়াবাদ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। এর চার কোণে চারটি অষ্টভুজ মিনার রয়েছে। মিনারের উপরেও আছে ছোট ছোট গম্বুজ। পূর্বপাশে আছে তিনটি।
এর মাঝের প্রবেশদ্বারটি আকারে অন্য দুটির থেকে তুলনামূলক কিছুটা বড়। প্রধান প্রবেশদ্বারের উপরে দেখলাম ফারসি ভাষার ফলক। মসজিদটিতে যে পোরামাটির ফলক বা টেরাকোটা ব্যবহার করা হয়েছে, তার অধিকাংশই এখন ভগ্ন অবস্থায়। বর্তমানে ১০৪টি টেরাকোটা অবশিষ্ট আছে।
কয়েকদিন আগেই এ মসজিদটি ঘুরে এসেছেন সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। ঘোরার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘নয়াবাদ মসজিদটি ঘোরার অনুভূতি খুবই আনন্দের। মসজিদটি দেখতে অতি দর্শনীয় ও শৈল্পিক।’
‘মসজিদ দেখে এতোটায় আমি মুগ্ধ যে, খুব নিমগ্নচিত্তে ২ রাকাত নফল নামাজ আদায় করেছি। মসজিদের বাহিরের অংশের মতো ভিতরের অংশও অতি চমৎকার, যা দেখে আমার মনে হয়েছে তৎকালীন সময়ে মুসলিম কারিগররা কতই না গুণী ও দক্ষ ছিলেন! সব মিলিয়ে নয়বাদ মসজিদ দেখে আমি বিমোহিত।’
নয়াবাদ মসজিদটির ভিতরেও খুবই কারুকার্য বাহির থেকে মসজিদটি দেখতে যেমন সুন্দর তেমনই ভেতরেও। মসজিদটি আকৃতিতে ছোট হওয়ায় মাত্র দুই কাতারে মুসল্লিরা নামাজ পড়তে পারেন।
মসজিদের বাইরে পূর্বপাশ ফুলের বাগানে সুসজ্জিত। মসজিদের পাশেই কবর লেখা একটি ফলক আছে, তবে এ কবরটি কার, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয়, মসজিদ নির্মাণ করা কোনো শ্রমিকের কবর হয়তো।
ঢাকা থেকে কীভাবে যাবেন?
ঢাকা থেকে বাস ও ট্রেন দুই পথেই যাওয়া যায়। ঢাকা থেকে দিনাজপুরগামী বাসগুলো সাধারণত ছাড়ে গাবতলী ও কল্যাণপুর থেকে। ভাড়া এসি-নন এসি ভেদে ৬০০-১৫০০ টাকা।
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। আর আন্তঃনগর একতা এক্সপ্রেস ছাড়ে সকাল ৯টা ৫০ মিনিটে।
ঢাকা থেকে একতা ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধ থাকে যথাক্রমে মঙ্গল ও বুধবার। ভাড়া শোভন চেয়ার ২৫০, এসি চেয়ার ৬১৮ ও এসি বার্থ ৮৯৭ টাকা।
ঢাকা ছাড়া অন্য যে কোনো বিভাগ থেকে আসতে চাইলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে দিনাজপুর। এরপর দিনাজপুর শহর থেকে অটোরিকশায় কিংবা নিজস্ব পরিবহনে পৌঁছে যেতে পারবেন নয়াবাদ মসজিদে।
কোথায় থাকবেন?
মসজিদসংলগ্ন কান্ত নগর এলাকায় আছে একটি সরকারি রেস্ট হাউজ। এছাড়া দিনাজপুর শহরে থাকার জন্য ভালো মানের হোটেল হচ্ছে পর্যটন মোটেল।
পর্যটন মোটেলে এসি টুইনবেড ১৫০০ টাকা ও এসি টুইনবেড ডিলাক্স কক্ষ ১৮০০ টাকা। এছাড়া দিনাজপুরের অন্যান্য সাধারণ মানের হোটেলে ১০০-১২০০ টাকায় রাত্রিযাপনের ব্যবস্থা আছে।
চাইলে রামসাগরের ভেতরে অবস্থিত বাংলোতেও থাকতে পারেন। সেখানে থাকতে হলে স্থানীয় বন বিভাগ থেকে অনুমতি নিতে হবে।
একতলা ভবনটিতে তিনটি সাধারণ ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে। প্রতিটি সাধারণ কক্ষের ভাড়া প্রতি রাত ৫০০ টাকা ও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভাড়া ১০০০ টাকা।
সুত্র জাগো
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক