অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে ৩০৫৯ জন সমাপনী পরীক্ষার্থী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৯ রাত ০৮:৫৮

remove_red_eye

১১০৪

তজুমদ্দিন প্রতিনিধি :কঠোর নিরাপত্তার মধ্যে সারাদেশের সাথে একযোগে ভোলার তজুমদ্দিনে আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। ইতিমধ্যে উপজেলা শিক্ষা অফিস পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ বছর উপজলোর ১১০ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২হাজার ৩শত ৮৮ জন শিক্ষার্থী ও ৩৪টি মাদ্রাসা থেকে ৬শত ৭১ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিবে। মোট ৬ কেন্দ্রে ৩০৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। কেন্দ্রগুলি হচ্ছে চর জহিরউদ্দিন মরিয়ম সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য চাঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানতে চাইলে চাঁদপুর নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ জোসেব মিয়া বলেন, আমাদের স্কুলে এ বছর পরীক্ষার কেন্দ্রটি নতুন হয়েছে, তাই সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় আমরা পরীক্ষা সুন্দর পরিবেশে শেষ করতে পারবো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। তবে চরজহিরউদ্দিন মরিয়ম সরকারী প্রাথমিক বিদ্যলয় কেন্দ্রটি উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় আলাদা নজরদারী থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...