বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা মে ২০২৩ বিকাল ০৫:৪৭
৩৬৯
মালিকের জন্য শ্রমিক নির্বাচন, নিয়োগ ও মজুরি প্রদানে ইসলামে রয়েছে সুস্পষ্ট বক্তব্য। মালিকের প্রধান ও অন্যতম কর্তব্য হচ্ছে কর্মক্ষম, সুদক্ষ, শক্তিমান এবং আমানতদার বিশ্বস্ত ব্যক্তিকে কাজে নিয়োগ দেওয়া। কর্মক্ষম ও আমানতদারীর অভাবে কোনো মালিক পক্ষই তার কল-কারখানায় সফলতা অর্জন করতে পারে না। আবার শ্রমিকের দায়িত্ব হচ্ছে যথাযথভাবে মালিকের কাজ করা। মালিক-শ্রমিকের এ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কোরআন ও সুন্নায় সুস্পষ্ট বক্তব্য রয়েছে। কী সেসব বক্তব্য?
মালিকের প্রথম দায়িত্ব
আল্লাহ তাআলা শ্রমিক সম্পর্কে মালিকদের সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। মালিকের জন্য প্রথম দায়িত্ব হলো আল্লাহর নির্দেশনা অনুযায়ী শ্রমিক নির্বাচন করা। আল্লাহ বলেন-
اِنَّ خَیۡرَ مَنِ اسۡتَاۡجَرۡتَ الۡقَوِیُّ الۡاَمِیۡنُ
‘তোমার মজুর (শ্রমিক) হিসেবে উত্তম হবে সেই ব্যক্তি, যে শক্তিশালী, বিশ্বস্ত।’ (সুরা কাসাস: আয়াত ২৬)
মালিকের দ্বিতীয় দায়িত্ব
মালিকের দ্বিতীয় দায়িত্ব ও কর্তব্য হলো- শ্রমিককে কাজে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই মালিককে শ্রমিকের কর্ম সময় ও মজুরি নির্ধারণ করে কাজে নিয়োগ দেওয়া। যদি এর ব্যতয় ঘটে তবে শ্রমিক ও মালিকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ফলে কাজে বিঘ্ন ঘটে। মালিক ও শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে শ্রমিক নিয়োগ প্রসঙ্গে ঘোষণা করেছেন-
‘নিশ্চয় শ্রমিকের মজুরি নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করিও না।’ (মুসলিম)
মালিকের তৃতীয় দায়িত্ব
শ্রমিকের প্রতি মালিকের তৃতীয় দায়িত্ব হচ্ছে- শ্রমিককে কাজ দিয়ে তার থেকে তা যথাযথ বুঝে নেওয়া এবং শ্রমিকের যথাযথ মজুরিও সঙ্গে সঙ্গে পরিশোধ করা। শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার তাগিদ দিয়ে বিশ্বনবি বলেন-
‘শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’ (ইবনে মাজাহ)
মনে রাখতে হবে
মালিক ও শ্রমিকের মধ্যে তখনই সুসর্ম্পক প্রকাশ পাবে, যখন শ্রমিক যথাযথভাবে মালিকের অর্পিত দায়িত্ব পালন করে নির্ধারিত সময়ের মধ্যে তা মালিকের কাছে হস্তান্তর করবে। আবার মালিকও শ্রমিকের কাছ থেকে কাজ বুঝে পেয়ে তার নির্ধারিত পাওনা তথা পারিশ্রমিক যথাযথভাবে বুঝিয়ে দেবে আর তখনই তাদের মাঝে দেখা দেবে শান্তি।
আল্লাহ তাআলা দুনিয়ার সব মালিক ও শ্রমিককে প্রত্যেকের জন্য নির্ধারিত যথাযথ দায়িত্ব পালন করে শান্তি ও নিরাপদ সমাজ বিনির্মাণের তাওফিক দান করুন। আমিন।
সুত্র জাগো
চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ
লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি
চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ
ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা
মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার
মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক