বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা মে ২০২৩ বিকাল ০৫:৪৪
৫০৪
বাঙালি ও বাংলা গানের দুই পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম মানবিক বোধের বিভিন্ন ধারায় আমাদের সিক্ত করেন। এ দুই কবির সমৃদ্ধ সংগীত সম্ভার নিয়ে গত ২৯ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে ‘হঠাৎ দেখা’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে দুই বাংলার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেন এবং শিল্পী সুস্মিতা আনিসের কণ্ঠে রবীন্দ্র-নজরুলের ১০টি গানের এক মোহনীয় সম্মিলন।
অভিনেত্রী-বাচিকশিল্পী মধুমিতা বসু, কবি ও বিশিষ্ট লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পে হঠাৎ দেখা কাহিনির শ্রুতি অভিনয়ে রয়েছেন মধুমিতা বসু ও শ্রীজাত বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করেছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস, বাপ্পা মজুমদার এবং বিশেষ অনুরোধে গান করলেন শিল্পী শ্রাবণী সেন।
‘হঠাৎ দেখা’ অ্যালবামের দশটি গান চারটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে- প্রেম, বর্ষা, ভক্তিমূলক এবং উদ্দীপনামূলক গান। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিসের উদ্যোগে দুই বাংলার বিভিন্ন শিল্পী কলাকুশুলীদের সম্মিলিত আয়োজনে পাঁচটি রবীন্দ্র সংগীত, পাঁচটি নজরুল সংগীত ও কাহিনির সমন্বয়ে ‘হঠাৎ দেখা’ অ্যালবামটি তৈরি করা হয়েছে।
অ্যালবাম প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন ‘ছোটবেলা থেকেই এ দুই কবির সংগীত, সাহিত্য ও দর্শন নিয়েই বড় হয়েছি এবং সেটি সামগ্রিকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। সে জন্যেই আমার অনেকদিনের ইচ্ছে ছিল আমি দুইবাংলার শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম করি। আজকে অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত।’ অ্যালবামটি পাওয়া যাচ্ছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।
চ্যানেল লিংক-
অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, নজরুল-রবীন্দ্রনাথকে এক সুতায় বেঁধে এ মিউজিক্যাল অ্যালবাম করার জন্য শিল্পী সুস্মিতা আনিসের এমন প্রয়াস প্রশংসাযোগ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ এবং সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত