বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০০
২৮৮
সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।
যুদ্ধে লিপ্ত দু’পক্ষকে বার বার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে শান্তি সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাাতিক সম্প্রদায়। কিন্তু উভয় পক্ষে যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত অব্যাহত আছে।
শনিবারও উভয়পক্ষে তুমুল লড়াই চলেছে। খার্তুমের ওপর যুদ্ধ বিমান থেকে বোমা হামলা এবং বিমান বিধ্বংসী কামান ছুঁড়তে দেখা গেছে।
সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে এ সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।
সংঘাত শুরুর পর থেকেই উভয়ে একাধিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। কিন্ত যুদ্ধবিরতিকে কেউ কার্যকরভাবে গ্রহণ করেনি। যুদ্ধবিরতি লংঘনের জন্যে এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছে।
এদিকে হেমেদতি বলেছেন, তাঁর সেনাদের ওপর বোমা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোন আলোচনায় বসবেন না।
তিনি শুক্রবার বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তৃতীয় দফায় তিন দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও তার সেনাদের ওপর অবিরাম বোমা হামলা হচ্ছে। তিনি চলমান সহিংসতার জন্য সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহানকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমরা সুদানকে ধ্বংস করতে চাই না।’
সুদানের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের ঘনিষ্ঠদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়ার জন্য বুরহানকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করেছেন তিনি। ২০১৯ সালে বশিরের নেতৃত্বাধীন ইসলামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এতে নেতৃত্ব দিয়েছিল। এর মূল নেতৃত্বে ছিলেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান এবং জেনারেল হেমেদি উভয়েই।
এদিকে সংঘাত শুরুর পর থেকে খার্তুমের ৫০ লাখ লোক দুর্বিষহ জীবন কাটাচ্ছে। আতংকিত লোকজনকে খাদ্য ও পানীয়ের অভাবে দিন কাটাতে হচ্ছে। এছাড়া তারা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হলেই কেউ কেউ নিতান্ত প্রয়োজনীয় সামগ্রীর জন্যে ঘরের বাইরে আসতে বাধ্য হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৫১২ জন নিহত, ৪,১৯৩ জন আহত হয়েছে। বাড়িঘর ছেড়েছে প্রায় ৭৫ হাজার লোক।
বিভিন্ন দেশ তাদের লোকজনকে সরিয়ে নিয়েছে।
জাতিসংঘ বলেছে, দারফুর থেকে তারা সর্বশেষ আন্তর্জাতিক স্টাফদেরে সরিয়ে নিয়েছে।
বিশ^ খাদ্য কর্মসূচি বলেছে, এই সংঘাত লাখ লাখ লোককে ক্ষুধার ঝুঁকির মুখে ফেলবে। ইতোমধ্যে দুর্ভিক্ষ মোকাবেলায় দেশটির দেড়কোটি লোকের এক তৃতীয়াংশের সহায়তা প্রয়োজন।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত