বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪০
৯৮০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনার পাইলঘাট এলাকায় বৃহস্পতিবার রাতভর জেলেদের সাথে জলদস্যুদের সংঘষের ঘটনা ঘটছে। এসময় জেলেরা জলদস্যু লিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করেছে।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে একদল ডাকাত হামলা চালায়। এসময় জেলেরা একত্রিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা দস্যুলিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে চরজহিরউদ্দিন পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল হোসেন ডাকাত শিপন শিকদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, জেলেদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আট করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- দৌলতখানের চরখলিফার সাদেকের ছেলে কালাম (৩২), ফুলকাচিয়ার কাঞ্চন বেপারীর ছেলে খোরশেদ (৩০), বোরহানউদ্দিনের হাসাননগরের মঞ্জুর পাটওয়ারীর ছেলে জিসান (২৮), হাতিয়া জাহাজমারার তজল কবিরাজের ছেলে আশ্রাফ বেলাল (৩৫), নোয়াখালী চরজব্বারের আলী হোসেনের ছেলে মাহফুজ (৪৫), এবং কমলনগরের চরমাজিদার আঃ জলিলের ছেলে কামাল মাঝী (৪৫)। ওসি আরো জানান, ডাকাত শিপন শিকদার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং সাত বছর জেল খেটে জামিনে এসে পলাতক রয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত