অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি: ‘আদম’ সিনেমার নির্মাতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৫৪৮

‘আমরা যা আশা করিনি তার চেয়েও ভালো সাড়া পাচ্ছি। দর্শকদের কাছ থেকে পাওয়া তাদের প্রতিক্রিয়া আমাদের আরও বেশি উৎসাহ দিচ্ছে। এক কথায় বলতে পারি প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শকের এ ভালোবাসায় আমি মুগ্ধ।’ এভাবেই জাগো নিউজের কাছে বলছিলেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ।

হিরণ আরও বলেন, আমাদের সব ধরনের দুশ্চিন্তা কেটে যায় সিনেমা হল ভিজিটে বের হয়ে। ঢাকার স্টার ও যমুনা ব্লকবাস্টার আমাদের দুটি শো হাউজফুল যাচ্ছে। এছাড়া সামনের সপ্তাহে নতুন কিছু প্রেক্ষাগৃহে আমাদের সিনেমা নেওয়ার বিষয়ে কথা চলছে। তাই আশা করা যায় সামনের সপ্তাহে আরও কিছু সিনেমা হলে ‘আদম’ মুক্তি পেতে যাচ্ছে।

‘আদম থাইকা আদম সন্তান, কেউ ফেরেস্তা কেউবা শয়তান’ স্লোগানে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী অভিজাত প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ‘আদম’ সিনেমা। এটি নির্মাণ করেছেন আবু তাওহীদ হিরণ।

খোঁজ নিয়ে জানা যায়, মুক্তির দুদিনে শত শত দর্শক টিকিট না পেয়ে ফিরে গেছেন। টিএইচআর মিডিয়া হাউজ প্রযোজিত গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ‘আদম’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

আবু তাওহীদ হিরণ পরিচালিত সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ। এটি প্রযোজনা করেছে টিএইচআর মিডিয়া হাউজ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...