বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৩৫
৪২৯
রমজানের দীর্ঘ এক মাস রোজা পালন করে ঈদের আনন্দ উদযাপনের পর পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখলেই রোজাদার পেয়ে যাবেন পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব। হাদিসে পাকের একাধিক বর্ণনায় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত চমৎকার ঘোষণাই না দিলেন, সুবহানাল্লাহ!
শাওয়ালের ৬ রোজায় তারাই সারাবছর রোজা রাখার সওয়াব পাবে যারা রমজানের রোজা রেখেছেন। কেননা আল্লাহ তাআলা রমজানের রোজার প্রতিদানে দেবেন ১০মাস রোজা রাখার সওয়াব আর রমজানের রোজা রাখার পর শাওয়ালের ৬ রোজা রাখায় দেবেন ২ মাস রোজা পালনের সওয়াব। তাই যারা রমজানের রোজা রাখার পর পর শাওয়ালের ৬ রোজা রাখবেন, তাদের জন্য রয়েছে পুরো বছরজুড়ে সওয়াব পাওয়ার হাতছানি। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে-
১. হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ، كَانَ كَصِيَامِ الدَّهْرِ
‘রমজান মাসের রোজা পালন করার পরে শাওয়াল মাসে ৬ দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার মতো।’ (মুসলিম ১১৬৪)
২. হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
صِيَامُ رَمَضَانَ بِعَشْرِ أَشْهُرٍ، وَصِيَامُ سِتَّةِ أَيَّامٍ بِشَهْرَيْنِ، فَذَلِكَ صِيَامُ سَنَةٍ
‘রমজানের রোজা পালন করা দশ মাস রোজা রাখার সমান আর শাওয়ালের ছয় রোজা পালন বছরের অবশিষ্ট দুইমাস রোজা পালন করার সমান।’ (নাসাঈ ২৮৭৩)
৩. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَنْ صَامَ رَمَضَانَ، ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ، فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ
‘যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করার পরে শাওয়াল মাসে ছয় দিন রোজা পালন করে সে যেন সারাবছর রোজা পালন করলো।’ (আবু দাউদ ২৪৩৩)
৪. হজরত ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
‘যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করার পরে শাওয়াল মাসে ৬ দিন রোজা পালন করে সে যেন সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল।’ (তাবরানি ৮৬২২)
হাদিসের এ বর্ণনাগুলো কোরআনুল কারিমের ঘোষণা অনুযায়ী বর্ণিত হয়েছে। কেননা প্রতিটি নেক কাজের বিনিময় দশগুণ। আল্লাহ তাআলা বলেন-
مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَهٗ عَشۡرُ اَمۡثَالِهَا
‘কোনো ব্যক্তি সৎ কাজ করলে সে তার দশগুণ (সাওয়াব বা প্রতিদান) পাবে।’ (সুরা আনআম: আয়াত ১৬০)
সুতরাং রমজান ও ঈদ শেষ হয়েছে। এ মাসের মধ্যে ৬টি রোজা পালন করে পুরো এক বছর রোজা পালনের সাওয়াব পাওয়ার মোক্ষম সময়। তাই প্রত্যেক রোজাদার মুসলিম উম্মাহর উচিত শাওয়াল মাসে ৬টি রোজা পালনের মাধ্যমে পূর্ণ এক বছরের রোজা পালনের সওয়াব অর্জন করা।
আবার এ মাসে ৬টি রোজা এক টানা রাখতে হবে এমন নয়। বরং বিরতি দিয়ে দিয়েও এ রোজাগুলো রাখা যাবে। আবার চাইলে এ মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখও রাখা যেতে পারে। তাতে এক দিকে যেমন শাওয়ালের ৬ রোজা থেকে ৩টি রোজা আদায় হবে, আবার অন্য দিকে নবিজির সুন্নত প্রতি আরবি মাসে ৩টি আইয়্যামে বিজের রোজাও রাখা হবে। এভাবে দ্বিগুণ সওয়াব পাওয়ার সুযোগও রয়েছে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অল্প আমলের মাধ্যমে বছরব্যাপী রমজানের রোজা পালনের সওয়াব অর্জনের জন্য শাওয়াল মাসে ৬টি রোজা পালনের তাওফিক দান করুন। আমিন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত