বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৩
৫৯৭
রঙ চা’ শিরোনামে গান গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত কণ্ঠশিল্পী তসিবা বেগম ও রেদওয়ান তামিম হৃদয়। গানটির সুরকার রেদোয়ান তামিম হৃদয়। আর গানটির গীতিকার ও ভিডিও পরিচালনা করেছেন কবির আহমেদ হিরা খান।
গানটির মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে কাজ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজিব খান ও বৃষ্টি চৌধুরী। নজরকাড়া পরিবেশে গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। প্রডিউসার হিসেবে ছিলেন মুসাইব হাসান সায়ীদ।
মডেল ও অভিনেতা সজিব খান বলেন, গানটি নিয়ে আমি খুবই আশাবাদী প্রথমবারের মতো বিএমসি ফিল্মস টিমের সাথে কাজ করলাম। আশা করছি, গানটি দর্শকদের কাছেও ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি দর্শক চাহিদা অনুযায়ী ভালো একটি মিউজিক ভিডিও উপহার দিতে। আশা করছি গানটি দেখে কেউ নিরাশ হবেন না। গানটি দেখার জন্য দর্শকদের অনুরোধ রইলো।
পরিচালক হিরা খান বলেন, ঈদ উপলক্ষে ‘রঙ চা’ মিউজিক ভিডিও নির্মাণ করেছি। গানের কথাগুলো অসাধারণ। মডেল সজিব ও বৃষ্টির রসায়নটা দারুণ ছিল। আশা করছি ‘রঙ চা’ মিউজিক ভিডিওটি দর্শক ভালোভাবে নেবে।
জানা গেছে, আজ বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঈদুল ফিতর উপলক্ষে বিএমসি ফিল্মস ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ‘রঙ চা’ শিরোনামের মিউজিক ভিডিও।
সুত্র জাগো
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত