অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইউটিউবের মতো টুইটারে আয় করতে পারবেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪৩

remove_red_eye

৪৪৬

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে।

ব্লু ব্যাজ নিতে এখন অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিতে হয়। তবে এবার ব্যবহারকারীদের আয়ের পথও খুঁজে দিচ্ছে টুইটার। এবার থেকে টুইটার ব্যবহারকারীরা তাদের কনটেন্টের জন্য সাবস্ক্রিপশন চাইতে পারবেন। এজন্য একটি বিশেষ সেটিংস রাখা হবে যা ‘মনিটাইজেশন’ ট্যাবের মাধ্যমে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এই প্লাটফর্ম থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস লেভি ছাড়া বাকি সব অর্থই পাবেন।

এই পরিকল্পনা গ্রহণ করলে টুইটার প্রথম ১২ মাসের জন্য কোনো ছাড় দেবে না। মাস্ক জানিয়েছেন আইওএস ব্যবহারকারীদের কাছ থেকে ৭০ শতাংশ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে ৩০ শতাংশ অর্থ দাবি করা হবে। তবে ওয়েব ভার্সনের জন্য সর্বোচ্চ ৯২ শতাংশ অর্থ নেওয়া হতে পারে। তিনি দাবি করেছেন, পেমেন্ট প্রসেসরের ভিত্তিতে বিষয়টির উন্নতি করা যেতে পারে।

মাস্ক আরও জানিয়েছেন, প্রথম বছরের পরে আইওএস এবং অ্যান্ড্রয়েডের ফি ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। ভলিউমের উপর ভিত্তি করে খুব সামান্য পরিমাণ ফি দিতে হবে, তার বিনিময়ে কন্টেন্ট ক্রিয়েটাররা ফলোয়ারদের থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। মাস্ক বলেন, আমাদের লক্ষ্যই হল প্রডিউসারের লাভের হার বৃদ্ধি করা।

পাশাপাশি মাস্ক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ব্যবহারকারীরা যে কোনো সময় টুইটার প্ল্যাটফর্ম ছেড়ে দিতে পারেন, সরিয়ে নিতে পারেন তাদের কনটেন্ট। টুইটার ব্যবহারকারীরা সহজে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ পাবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...