অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি মুকুল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ রাত ০৯:০৫

remove_red_eye

৪৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: গ্রাম অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে ভোলার দৌলতখানে তিনটি আধুনিক কমিউনিটি ক্লিনিক উদ্ধোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রোগীদের ফ্রি চিকিৎসার মধ্য দিয়ে এ তিনটি আধুনিক ক্লিনিক উদ্ধোধন করেন তিনি।
উদ্বোধন কালে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সরকার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, ওসি জাকির হোসেন, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মাষ্টার সহ কমিউনিটি ক্লিনিকের সদস্যরা উপস্থিত ছিলেন।