বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ রাত ০৮:৪৮
৩২৭
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রেত্যেকটি অগ্নিকান্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতা থেকেও হতে পারে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে, তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না তা এখনও আমরা নিশ্চিত নই। এটি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর এটি বলা যাবে। এর আগে আমি কোন কিছু বলতে চাই না।’
ভোর রাতে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । তবে, তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম মান্নান কচিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি একাধিক স্থানে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে। তবে, আমরা তদন্তের পর আগুনের সঠিক কারণ বলতে পারব।
এদিকে, আজ রোববার "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী" সদর দপ্তরের (মিডিয়া সেলের) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে জানান, ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ জন অফিসার, ২১ জন ফায়ার ফাইটার, ২ জন ভলান্টিয়ার, ২ জন আনসার সদস্য, ১ জন স্কাউট এবং ১ জন বিমান বাহিনীর সার্জেন্টসহ মোট ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ২৫ জনসহ ৩১ জন আহত হন।
অপরদিকে, ফায়ার সার্ভিস, পুলিশ, ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৩৮ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫ টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পলাশী থেকে দুটি প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ রোববার সকাল ৯ টায় প্রায় ২৭ ঘন্টা পর ১২টি ইউনিটের চেষ্টায় সম্পূর্ণ আগুন নির্বাপণ করে "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী"।
সুত্র বাসস
জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক