বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮
৩৬১
নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্ব শেষ করলো আবাহনী লিমিটেড।
আজ লিগ পর্বের শেষ ম্যাচে আবাহনী ৫ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। অনবদ্য ১০২ রানের ইনিংস খেলেন শান্ত। এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় ও ১ হারে ২০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে সুপার লিগে খেলবে আবাহনী। ১১ ম্যাচে আবাহনী সমান ২০ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১১ ম্যাচে ৪ জয়, ৭ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে সিটি ক্লাব।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলারদের তোপে ৩৯ দশমিক ২ ওভারে ১৭২ রানে অলআউট হয় সিটি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার তৌফিক খান। আবাহনীর লেগ-স্পিনার রিশাদ হোসেন ২৯ রানে ৪ উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম-অধিনায়ক মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন।
জবাবে ৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আবাহনী। ইনফর্ম দুই ওপেনার এনামুল হক বিজয় ১ ও মোহাম্মদ নাইম খালি হাতে ফিরেন। তৃতীয় উইকেটে ১০৫ রনের জুটি গড়ে আবাহনীকে জয়ের পথে রাখেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। ৩৯ রানে থামেন জয়।
পরের দিকে আফিফ হোসেন শূন্য ও মোসাদ্দেক ১১ রানে আউট হন। ষষ্ঠ উইকেটে রিশাদকে নিয়ে ৮৯ বল বাকী রেখে আবাহনীর জয় নিশ্চিত করেন শান্ত। সেঞ্চুরি তুলে ১০২ রানে অপরাজিত থাকেন শান্ত। তার ১১২ বলের ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কা ছিলো। ১২ রানে অপরাজিত থাকেন রিশাদ।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত