বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭
২৪৬
নাসির হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ৬ উইকেটে হারিয়েছে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ৯৮ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন নাসির।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে প্রাইম ব্যাংক। তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রনী ব্যাংক। পাকিস্তানের উসমান খান ৫৩, সাদমান ইসলাম ৬২ ও জহিরুল ইসলাম ৫৮ রান করেন। প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম ২ উইকেট নেন।
জবাবে নাসিরের সেঞ্চুরির সাথে অধিনায়ক মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ বল বাকী থাকতেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।
৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ৫০ রান করেন মিথুন। ১টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৬১ বলে ৫৩ রানে আউট হন মুশফিক। ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ১১২ রান করেন নাসির। তার সাথে ১৬ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলি।
লিগ পর্বে শেষ ম্যাচে জিতে ১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে সুপার লিগে খেলতে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে অগ্রনী ব্যাংক। শাইনপুকুর ও ঢাকা লিওপার্ডসের সাথে রেলিগেশন লিগে খেলবে অগ্রনী। টেবিলের শেষ দুই দল শাইনপুকুর ৪ ও লিওপার্ডসের পয়েন্ট ৩।
সুত্র বাসস
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
তজুমদ্দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১১ সদস্যের কমিটি গঠন
ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক