মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:২২
৩৯১
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার মূল্যের একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।
শুক্রবার ভোর রাত ৫ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় গাছের সাথে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য কোটি টাকার ওপরে। এর দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ওজন ৪ শত গ্রাম। তক্ষক এর ইংরেজি নাম ঞড়শধু মবপশড় এবং বৈজ্ঞানিক নাম এবশশড় মবপশড় গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি।
শুক্রবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বনবিভাগের কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করে।
মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীর একটি ব্যাগ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি ১০ ইঞ্চি ও ওজন ৪ শত গ্রাম। পরে তক্ষকটি শুক্রবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত