বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৩
৩৬৬
ব্রাজিল সরকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর স্কুলে এ ধরনের ‘ভয়াবহ’ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে এমন ঘোষণা দেওয়া হলো। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ডি সিলভার বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেন, ওয়েবসাইটগুলোকে স্কুলের বিরুদ্ধে হামলা বা সহিংসতার প্রচার বা সমর্থন করে এমন বিষয়বস্তু নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে হিংসাত্মকমূলক বিষয়বস্তু শেয়ার করা সকল ব্যবহারকারীর তথ্য পুলিশের কাছে পাঠাতে হবে এবং নতুন প্রোফাইল তৈরি করে সহিংসতামূলক বিষয়বস্তু শেয়ার করা ব্যবহারকারীদের নিষিদ্ধ করে তাদেরকে ব্লক করতে হবে।
গত বুধবার দক্ষিণ সান্তা ক্যাটারিনা রাজ্যে ব্লুমেনাউ শহরে একটি প্রি-স্কুলে এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হয়েছে। এদের বয়স ছিল চার থেকে সাত বছরের মধ্যে।
এ হত্যাকান্ড দক্ষিণ আমেরিকার এ দেশকে হতবাক করেছে। সেখানে সোমবার ও মঙ্গলবার আরো দু’টি স্কুলে হামলা চালানো হয়। তবে ওই দুই হামলায় কেউ হতাহত হয়নি।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত