বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:০৯
৯৩৮
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : চরফ্যাশনে মৎস প্রজনন বাড়ানোসহ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দক্ষিন আইচা থানার মানিকা ইউনিয়ন আউট পোষ্ট কোস্ট গার্ডের নেতৃত্বে গতকাল দুই লাখ মিটার কারেন্ট জালসহ একটি কেরিন ট্রলার ও ৩০মন জাটকা ইলিশ আটক করা হয়েছে। কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার মেহেদি হাসানের নেতৃত্বে কন্ডিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেতুলিয়া নদীর পাঙ্গাইশ্যা,চরকলমী, পাতার চর,ভাশানচর সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান। এসময় দুই লাখ মিটার কারেন্ট জাল, ৩০ মন জাটকা ইলিশ ও পাঁচ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রীক ছোট মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশে দুই লাখ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন প্রজাতির পাঁচ মন সামুদ্রীক মাছের বাচ্চা ১৫হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে মাছগুলো স্থানীয় এতিম খানা, হাফেজি মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরন করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্ডিজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান, অবৈধ কারেন্ট জালসহ বেহেন্দী জাল দিয়ে নদী ও সাগর থেকে ঝাটকাসহ সকল ধরনের ছোট মাছ ধ্বংস করা হচ্ছে। যা মৎস প্রজননের জন্য হুমকি স্বরূপ। দেশের মৎস খাতকে আরোও গতিশিল করতে অবৈধভাবে জাটকা আহরণ করা থেকে বিরত রাখতেই আমাদের এ অভিযান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত