বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫২
৫৪৭
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তির তোড়জোড় চলছে। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে তার নায়ক চিত্রনায়ক সাইমন সাদিক।
বুধবার (১১ এপ্রিল) রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’। গানটির গীতিকার পরিচালক বন্ধন বিশ্বাস।আর ইমন সাহার সুর ও সংগীতে গানটি গেয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসী মোশাররফ।
‘লাল শাড়ি’ ঈদে মুক্তি পাবে, এমন আশাই করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তবে এটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। সে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’
অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত