অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জনমত স্তব্ধ করতেই ডিজিটাল আইনের অপব্যবহার হচ্ছে: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০১

remove_red_eye

৪৬২

জাতীয় নির্বাচন সামনে রেখে জনমতকে স্তব্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে দেশের মানুষকে সরকার প্রতিহত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, অবৈধ সরকার আরও দখলদারত্বের দিকে চলে গেছে। সরকারের মূল অপরাধ, রাষ্ট্রের যে আত্মা তারা সেটি নষ্ট করে ফেলেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অসংখ্য আইন তারা প্রতিষ্ঠা করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। সাংবাদিকদের ওপর অত্যাচার করা হচ্ছে প্রতিনিয়ত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক বিএনপি আয়োজিত এ সেমিনারে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়।

মির্জা ফখরুল বলেন, বিদেশি সংবাদ সংস্থার (ডয়চে ভেলে) রিপোর্টের পরিপ্রেক্ষিতে এক যুবককে (নাফিজ মোহাম্মদ আলম) গ্রেফতার করা হয়েছে। এটি প্রমাণ করে সরকার কতটা বেপরোয়া। প্রতিনিয়ত এ ধরনের আইন দিয়ে সরকার জনগণের কথা বলা বন্ধ করতে চায়। বিচার বিভাগে বিচার পাওয়া এখন ভাগ্যের বিষয়। দেশের শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা কোথাও সফলতা নেই সরকারের। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।

তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে হটাতে আন্দোলন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে যা করার দরকার তা-ই করছে। তার মধ্যে অন্যতম ডিজিটাল নিরাপত্তা আইন। এটা সংবিধান পরিপন্থি। জাতিসংঘে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারাও এর প্রতিবাদ জানিয়েছেন। স্বাধীন-সার্বভৌম দেশে এটা কেউ ভাবে না।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিচার বিভাগ ধ্বংস করেছে। সরকারের ব্যর্থতা না থাকলে অর্থনীতির এ অবস্থা কেন? মানবাধিকার নেই দেশে। সরকার অব্যাহতভাবে চেষ্টা করছে এসব কালা কানুন প্রয়োগ করে বিরোধী মতকে দমিয়ে রাখার। অত্যাবশ্যক পরিষেবা বিল সংসদে তুলে সরকার প্রমাণ করেছে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে কতটা মরিয়া। তাই এই সরকারের বিরুদ্ধে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ঈদের পর সব বিরোধীদলের ওপর চাপ আসবে। সেই চাপ উপেক্ষা করে আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।

বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সরকারের বিরোধী মত দমনের হাতিয়ার। আন্দোলন-সংগ্রাম করে এই কালা কানুন বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে।

সেমিনারে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান এবং দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...