অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জার্মান কাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রেইবার্গ-লিপজিগ, ফ্র্যাংকফুর্ট-স্টুটগার্ট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৯

remove_red_eye

৩১২

রোববার জার্মান কাপের সেমিফাইনালে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরবি লিপজিগ গত মৌসুমের ফাইনালিস্ট ফ্রেইবার্গ সফরে যাবে। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট আতিথ্য দিবে এইনট্র্যাখট ফ্রাংকফুর্টকে। 
২০২২ সালে ফ্রেইবার্গের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে পেনাল্টিতে জয়ী হয়েছিল লিপজিগ। লিপজিগের জন্য এটাই বড় কোন শিরোপা জয়ের ঘটনা ছিল। ফ্রেইবার্গ প্রথমবারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। 
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের বিস্ময়কর জয়ের মাধ্যমে ফ্রেইবার্গ শেষ চার নিশ্চিত করে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারের টিকেট পায় লিপজিগ। 
এনিয়ে টানা পঞ্চম মৌসুমের মধ্যে চারবারই জার্মান কাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো লিপজিগ। 
তিনবারের চ্যাম্পিয়ন স্টুটগার্ট ১৯৯৭ সালে সর্বশেষ জার্মান কাপের শিরোপা জয় করেছিল। একমাত্র সেমিফাইনালিস্ট হিসেবে স্টুটগার্ট বুন্দেসলিগা টেবিলের শীর্ষ অবস্থানগুলোর মধ্য  থেকে বাইরে রয়েছে। বর্তমান ইউরোপা লিগ বিজয়ী ফ্রাংকফুর্ট পাঁচবার জার্মান কাপের শিরোপা জয় করেছে। এর মধ্যে সর্বশেষ শিরোপা এসেছে ২০১৮ সালে।
আগামী ২ ও ৩ মে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৩ জুন বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল। 
সর্বোচ্চ ২০টি কাপ শিরোপা জয় করেছে বায়ার্ন। এরপরই ওয়ার্ডার ব্রেমেন পেয়েছে ছয়টি শিরোপা, শালকে ডর্টমুন্ড ও ফ্রাংকফুর্ট জয় করেছে পাঁচটি করে শিরোপা।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...