বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪৫
৪০৭
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় জয় পেয়েছে
ব্রাদার্স ইউনিয়ন।
আজ নিজেদের অষ্টম ম্যাচে ব্রাদার্স ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট এখন ব্রাদার্সের। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট আছে শাইনপুকুরের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্রাদার্স। ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে অমিত হাসান ও ভারতের শুভম শর্মার ৭৪ রানের জুটিতে লড়াইয়ে ফেরে শাইনপুুকুর। অমিত ৪২ রানে ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে ৭৪ রানে থামেন শুভম।
পরের দিকে মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও শেষ দিকে সাজেদুল হকের ৪১ ও মেহেদি হাসান রানার ২০ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে সম্মানজন ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করে শাইনপুকুর। ব্রাদার্সের মেহেদি হাসান, পাকিস্তানী সাদ নাসিম ও আরাফাত সানি জুনিয়র ২টি করে উইকেট নেন।
জবাবে চতুর্থ ওভারে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন ওপেনার তানজিদ হাসান ও সাব্বির হোসেন। তানজিদ ৪৫ ও সাব্বির ৩৮ রানে থামেন।
এরপর পঞ্চম উইকেটে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন আরাফাত ও নাসিম। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৫ রান করেন আরাফাত। ৬০ বলে অনবদ্য ৬২ রানের সাজানো ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন নাসিম। শাইনপুকুরের নাবিল সামাদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আরাফাত।
সুুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত