বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫০
৪৫৩
এইচ আর সুমন : ভোলার মনপুরা উপজেলায় প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের মুখে বিএনপির অবস্থান কর্মসূচি পÐ হয়ে গেছে। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীদেরকে মারধর করা হয় এবং ভাংচুর করা হয় অবস্থান কর্মসূচিস্থলের চেয়ার টেবিল। এসময় হামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আওয়ামী এই হামলার সাথে জড়িত নয় দাবি করে জানায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটতে পারে।
শনিবার দুপুরে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবদল সহসভাপতি নুরুল ইসলাম নয়ন এসব অভিযোগ করেন।
এসময় তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা তিনিসহ বিএনপির নেতাকর্মীদের উপর কয়েক দফা হামলা করেছে। বিএনপি নেতা কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। নয়নের অভিযোগ পুলিশের ছত্রছায়ায় তাদের উপর হামলা করা হলেও পুলিশ বাধা দেয়নি।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম নয়ন বলেন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপি দেশব্যাপী উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। মনপুরা উপজেলায়ও শনিবার বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত ওই কর্মসূচি পালন হওয়ার কথা ছিল। তিনি সকালে মনপুরা গিয়ে ডাকবাংলোতে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেখানে গিয়ে মহড়া দিতে শুরু করে এবং ডাকবাংলোর ভিতরে প্রবেশ করে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের কিছু না বলে উল্টো নয়নকে মনপুরা ত্যাগ করতে চাপ প্রয়োগ করে। এমন পরিস্থিতিতে ডাকবাংলো থেকে বের হওয়া ঝুঁকিপূর্ণ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বিএনপি নেতৃবৃন্দের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ডাকবাংলো থেকে জোর করে বের করে নিয়ে আসে। বাংলো থেকে বের হওয়ার পরপরই বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। পুলিশ তখন নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ করেন নুরুল ইসলাম নয়ন। সংবাদ সম্মেলনে তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এবিষয়ে মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান সেলিনা চৌধুরী বলেন, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিএনপির মধ্যে আন্তঃকোন্দল রয়েছে। এক গ্রুপ অপর গ্রুপের উপর হামলা করে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত